শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ফেইসবুক-টুইটারের বিরুদ্ধে রাশিয়ার মামলা

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনির সমর্থনে দেশজুড়ে চলমান বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে না ফেলায় ৫টি সামাজিক মাধ্যম প্লাটফর্মের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেইসবুক ও টুইটার ছাড়াও টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তিনটি করে মামলা করেছে রুশ কর্তৃপক্ষ। এছাড়া টিকটক ও টেলিগ্রামের বিরুদ্ধেও মামলা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে।

মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোর এক আদালতের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নাভালনিকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। অভিযোগ রাশিয়ার সরকারের বিরুদ্ধে। এরপর জার্মানিতে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরার পর নাভালনিকে গ্রেপ্তার করা হয়। গত মাসে তাকে কারাদণ্ড দেওয়ার পর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

অর্থ আত্মসাতের মামলায় জামিনের শর্ত লংঘনের দায়ে অ্যালেক্সি নাভালনিকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়; যাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ সাজা বলে অ্যাখ্যায়িত করেছেন নাভালনি ও তার সমর্থকরা।

রাশিয়ার মামলা নিয়ে জানতে চাওয়া হলে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। ফেইসবুক, টুইটার, টিকটক ও টেলিগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পায়নি রয়টার্স।

আগামী ২ এপ্রিল গুগল, ফেইসবুক ও টুইটারের মামলাগুলোর শুনানি হবে বলে ওই প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।


এই ক্যাটাগরির আরো সংবাদ