শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হওয়ার পথে মুকুল সরকার

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

হাজার হাজার নেতাকর্মী আর সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া নৌকার মাঝি ও বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হওয়ার পথে থাকা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল।


দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর ০২ নভেম্বর মনোনয়ন প্রত্র দাখিলের শেষ দিনে ইসলামাবাদ ইউপি থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকার প্রার্থী সাখাওয়াত হোসেন সরকার মুকুল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাইকালে মুকুল সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ফলে চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় মুকুল সরকার বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এ খবরে ইসলামাবাদ ইউনিয়নের আওয়ামী ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের জনগণ খুশিতে  ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় বরণ করে নেন তাদের প্রিয় মানুষকে।মুন্সির হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ, ইসলামাবাদ ইউপির ১ নং ওয়ার্ডের যুব সমাজ ও ২ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা তাকে হাজারো ফুলে ফুলে বরন করে নেন।


এসময় ইউনিয়নবাসী দলীয় নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাখাওয়াত হোসেন সরকার মুকুল বলেন, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। আমাকে যে এতো ভালোবাসেন তা আগে জানতামনা। আপনারা আমার শক্তি। আগামী দিনগুলোতে আপনাদের সহযোগীতা নিয়ে এগিয়ে যেতে চাই। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইসলামাবাদ ইউনিয়নের  উন্নয়ন এবং সেবা করার জন্য আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. সামসুল আলম ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপির কাছে ধন্য। আমি সবার কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ