শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দর্পণ ডেস্ক / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

আসন্ন ঈদুল আজহার যাত্রায় ফিটনেসবিহীন ও রং-চং দেওয়া যানবাহন কোনোভাবেই সড়কে চলাচল করতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অনেক সময় দেখা যায়, ভাইয়েরা ফিটনেসবিহীন গাড়ি রং করে রাস্তায় নামান। এবার ঈদ যাত্রায় এটি একেবারেই গ্রহণযোগ্য হবে না।”

তিনি আরও বলেন, “কম প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার দিয়ে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। চালকদের জন্য পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি রাজশাহীর মতো দূরবর্তী গন্তব্য থেকে দ্রুত ফেরার সময় যেন চালকের ক্লান্তি দুর্ঘটনার কারণ না হয়, সেদিকেও সতর্ক নজর দেওয়া হচ্ছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যাতায়াতে নির্ধারিত ভাড়া আদায়ের বিষয়টি সুনিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা বিষয়টি মেনে নিয়েছেন। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া কিংবা নিরাপত্তা ইস্যুতে বিশেষ তদারকি কমিটি গঠন করা হবে।”

প্রতিটি বাসে তিনজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবেন, যাদের কাছে প্রশাসনের নাম্বার থাকবে। যেকোনো ঝামেলা হলে তারা সরাসরি প্রশাসন বা মালিকপক্ষকে জানাতে পারবেন।

এছাড়া বাসে ওঠার সময় যাত্রীদের ছবি সংগ্রহ করা হবে, যাতে ছদ্মবেশী ডাকাত বা অপরাধীদের সহজে শনাক্ত করা যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “ঈদ উপলক্ষে দেশব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে, শুধুমাত্র জরুরি ছুটি বহাল রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি যেন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হয়।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, “চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সে যেই হোক—মালিক, শ্রমিক কিংবা রাজনৈতিক পরিচয়ধারী—কোনো ছাড় দেয়া হবে না।”

তিনি আরও বলেন, “ঈদ যাত্রাকে ইবাদত মনে করে পরিবহনখাতের সবাই কাজ করবে। পুলিশ, সাংবাদিক ও শ্রমিক একমত হলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা সম্ভব।”


এই ক্যাটাগরির আরো সংবাদ