শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ফায়ার ফাইটার গাউসুল আজমের জানাজা সম্পন্ন, শ্রদ্ধায় শেষ বিদায়

দর্পণ ডেস্ক / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিনির্বাপণকালে কেমিক্যাল বিস্ফোরণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার গাউসুল আজমের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (১২ জুন) বিকেল ৩টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে তার জানাজা সম্পন্ন হয়।

জানাজা অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, উপ-সচিব জাহিদুল ইসলাম, মরহুমের পরিবারের সদস্যরা এবং ফায়ার সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এর আগে জানাজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক শহীদ ফায়ার ফাইটার গাউসুল আজমের কফিনে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর তিনি শহীদ গাউসুল আজমের উদ্দেশে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন পর্বে অংশগ্রহণ করেন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে তার ভগ্নিপতি মিজানুর রহমান সংক্ষেপে বক্তব্য দেন এবং পরিবারের পক্ষ থেকে সবার কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন।

নামাজে জানাজা শেষে সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনায় মারা যাওয়া ৯ জন ফায়ার ফাইটারসহ নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, শহীদ ফায়ার ফাইটার গাউসুল আজমের মরদেহ গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরে সমাহিত করা হবে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের তথ্যানুযায়ী, ফায়ার ফাইটার গাউসুল আজম ১৯৯৯ সালের ২২ জুন সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানার মাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন।

তার বাবার নাম আজগর আলী এবং মায়ের নাম আসিয়া বেগম। গাউসুল আজম ২০১৮ সালের ১৫ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অগ্নিসেনা হিসেবে যোগদান করেন। সবশেষ তিনি সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

গত ৪ জুন দিবাগত রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিনির্বাপণকালে বিস্ফোরণজনিত দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে চট্টগ্রাম সিএমএইচে এবং পরে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ১২ জুন ভোর রাত ৩টায় তিনি সেখানে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার ৫ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। বাবা-মায়ের ২ ছেলে-মেয়ের মধ্যে গাউসুল আজম ছিলেন কনিষ্ঠ।

উল্লেখ্য, শহিদ ফায়ারফাইটার গাউসুল আজমের মরদেহবাহী অ্যাম্বুলেন্স তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরার মাগুরার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। সেখানে তাঁর মরদেহ চিরনিদ্রায় শায়িত করা হবে।

ফায়ারফাইটার গাউসুল আজম-এর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত

ফায়ারফাইটার গাউসুল আজম ১৯৯৯ সালের ২২ জুন সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানার মাগুরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আজগর আলী এবং মায়ের নাম আসিয়া বেগম। গাউসুল আজম ২০১৮ সালের ১৫ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অগ্নিসেনা হিসেবে যোগদান করেন। কর্মজীবনের প্রতিটি সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন


এই ক্যাটাগরির আরো সংবাদ