শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

ফাঁসির আসামিকে নৌকার মনোনয়ন, এক ঘণ্টা পর পরিবর্তন

আশেক এলাহী / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

রাজধানীর পাশ্ববর্তী সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফাঁসির আসামিকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিল। পরে এক ঘণ্টা পর সেই মনোনয়ন সংশোধন করা হয়। নতুন করে আমিনবাজার ইউপিতে মো. রকিব আহম্মেদ নৌকার মনোনয়ন পান।

আমিনবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন ফাঁসির আসামি। সেজন্য তাকে মনোনয়ন দেওয়ার পর সেটি ভুল হয়েছে বলে আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনীত প্রার্থীর পরিবর্তে ভুল নাম লিপিবদ্ধ হওয়ায় তা সংশোধন করা হয়েছে।

বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন আমিনবাজারের বড়দেশি গ্রামে ডাকাত আখ্যা দিয়ে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি। ২ ডিসেম্বর আলোচিত এই হত্যা মামলার রায়ে আনোয়ার হোসেনসহ ১৩ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। আজীবন কারাদণ্ড দেওয়া হয় ১৯ আসামিকে। ২০১১ সালে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল।

শনিবার দিবাগত রাত ১০টা ৫ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ই–মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী চারটি পৌরসভা এবং পঞ্চম ধাপের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইউপি নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা দেওয়া হয়। ওই তালিকায় সাভারের আমিনবাজার ইউপিতে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের নাম দেখা যায়।

এক ঘণ্টা পর ১১টা ৬ মিনিটে অপর এক মেইলে আনোয়ার হোসেনের পরিবর্তে মো. রকিব আহম্মেদের নাম উল্লেখ করা হয়। রাত ১১টা ২৫ মিনিটে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালিকা (সংশোধিত) সংক্রান্ত অপর এক ই–মেইলে বলা হয়, মনোনয়ন বোর্ডের মুলতবি সভার সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় অসাবধানতাবশত একটি ইউপির চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীর পরিবর্তে ভুল নাম লিপিবদ্ধ হয়। ওই ই-মেইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মো. রকিব আহম্মেদকে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা বলেন, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রে কয়েকজনের নাম প্রস্তাব করা হয়েছিল। ওই প্রস্তাবে আনোয়ার হোসেনের নাম ছিল। কিন্তু পরে তিনি সাজাপ্রাপ্ত হন। তার ব্যাপারে মনোনয়ন বোর্ডকে বিষয়টি জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই অপর একজনকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ