শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ফরিদপুরে করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু

ফরিদপুর ব্যুরো / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরিদপুর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌরসভায় সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। আগামী সোমবার ভোর ৬টা থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। শনিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান উপস্থিত ছিলেন।

আগামী সোমবার ভোর ৬টা থেকে ফরিদপুর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌরসভায় সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

এ বিধিনিষেধের মধ্যে ওই তিন পৌর এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সব ধরনের সাপ্তাহিক হাট, পশুর হাট, আবাসিক হোটেল, বিনোদনকেন্দ্র, কমিউনিটি সেন্টার, পার্ক, মেলা, সামাজিক–রাজনৈতিক–ধর্মীয় অনুষ্ঠান, এলাকাভিত্তিক চা ও মুদিদোকান বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার ও হাসপাতালকেন্দ্রিক ওষুধের দোকান খোলা থাকবে। খাবারের দোকান, হোটেল ও মিষ্টির দোকান বন্ধ থাকবে।। সব ধরনের পরিবহন ও যান চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে সরকারি–বেসরকারি অফিস, ব্যাংক, বিমা খোলা থাকবে।

এদিকে ফরিদপুরের করোনা নিয়ন্ত্রণ কমিটির সদস্যসচিব সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমানের করোনা শনাক্ত হয়েছে। তিনি করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন। প্রথম ডোজ টিকা নেন গত ৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ডোজ টিকা নেন ৮ এপ্রিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ