শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ফরিদপুরে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

ফরিদপুর ব্যুরো / ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

ফরিদপুরে বৃহস্পতি ও শুক্রবার করোনা উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন করোনায় এবং ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২২৭ জন রোগী। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ।

জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৭ জন। ফরিদপুর সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন-ফরিদপুরের ওয়ারলেস পাড়া মহল্লার লাভলী রহমান (৪৫)।

ও বৃহস্পতিবার মারা গেছেন-ফরিদপুর সদরের আলীয়াবাদ গ্রামের ইসহাক শেখ (৭৭) এবং বাকী দুজনের বাড়ি মাগুরা ও রাজবাড়ী সদর এলাকায়।

এদিকে, শুক্রবার উপসর্গে মারা যাওয়া পাঁচজন হলেন-ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার হামিদা বেগম (৫৭), মধুখালীর পরীক্ষিতপুর গ্রামের শেফালী রাণী ঘোষ (৭০), নগরকান্দার বড় কাজলী এলাকার রাজিয়া বেগম (৭০) এবং মাগুরা ও রাজবাড়ী সদরের দুই বাসিন্দা।

বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ফরিদপুরের নগরকান্দা, মধুখালি এবং ফরিদপুর শহরের খাবাসপুর এলাকার বাসিন্দা। বাকী তিনজন আশপাশের জেলার।

ফরিদপুরে নতুন যে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে ফরিদপুর সদরের ৮৩ জন, সদরপুরে ২৩ জন, আলফাডাঙ্গায় ১২, ভাঙ্গায় ৮, বোয়ালমারীতে ৮, নগরকান্দায় ৭, মধুখালীতে ৭ জন।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, শনিবার হাসপাতালে সকাল পর্যন্ত ২৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ১৭৬ জন। বাকি ৮০ জন করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ