শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ-হাজীগঞ্জ ডাকাতিয়া নদীর উপর স্বপ্নের সেতুর কাজ শুরু হচ্ছে জুনে

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১

স্থানীয় সংসদ সদস্য প্রখ্যাত সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ করে প্রধানমন্ত্রী চিরস্মরণীয় হয়ে থাকবেন। দেশের উন্নয়ন হয় মাননীয় শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে। শনিবার দুপুরে সেতু এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন ।

তিনি আরোও বলেন, আপনাদের এ স্বপ্নে সেতু মাননীয় শেখ হাসিনা একনেকে ১শ‘৭ কোটি টাকা বরাদ্দ দিয়ে পাশ করায়ে আমাকেসহ আমনাদেরকে ধন্য করেছেন। তাই ফরিদগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। তিনি আমার এ দাবি পূরণ করে আপনাদেরকে সম্মানীত করেছেন। সেতুটি বরাদ্দের পেছনে সাবেক পরিকল্পনা সচিব নূরুল আমিন বিশেষ ভাবে সহযোগীতা করায় তাকেও ধন্যবাদ জানাচ্ছি।

আমি আপনাদের কাছে মাননীয় প্রধান মন্ত্রীর জন্য দোয়া চাই এবং আমার সময়কালে যেন সেতুটির কাজ সম্পূন্ন করে জনগনের যাতায়াতের জন্য উদ্ধোধন করে যেতে পারি। ফরিদগঞ্জ উপজেলার ৪নং পশ্চিম সুবিদপুর বাজপাড়া-উটতলী গুদাড়া ঘাটের ডাকাতিয়া নদীর উপর স্বপ্নের সেতু বাস্তবায়ন হতে চলছে। এতে হাজীগঞ্জ- ফরিদগঞ্জ–রামগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ হতে চলছে। সেতুটি সরকারের ১শত ৭ কোটি টাকা ব্যয়ে ৫শ ৫০ মিটার দৈর্ঘের ডাকাতিয়া নদীর উপর নির্মাণের আনুষ্ঠানিকতায় কাজ শুরু হবে আগামী জুন-জুলাই নাগাদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. এবাদত আলি ,সাবেক পরিকল্পনা সচিব মো: নূরুল আমিন, জেলা নির্বাহী প্রকৌশলী ইউনূছ বিশ্বাস, অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন ,সাবেক ছাত্রলীগ সভাপতি খাজে আহমদ মজুমদার , যুবলীগের সভাপতি আবু সুফিয়ান, যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক আল আমিন পাটওয়ারী, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার সজিব, সাবেক প্যানেল মেয়র মো. খলিলুর রহমান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ