শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ পাটওয়ারী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

দৈনিক প্রতিদিনের সংবাদ ও চাঁদপুর প্রতিদিনের সংবাদদাতা এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী ব্রেনস্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা নিউরোসাইন্স মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে জানা গেছে, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে দেখতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে ছুটে যান।

তার পারিবারিক সূত্রে জানা যায়, মাসখানের আগে তার হার্টের অপারেশন করা হয়। গত সপ্তাহে ব্রেনস্ট্রোকে গুরুতর অসুস্থ হওয়ায় তাকে প্রথমে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিউরোসাইন্স হাসাপাতালে নিয়ে যাওয়া হলে তার স্বাস্থ্যের অবস্থা আশঙ্কাজনক দেখে লাইফসাপোর্টে আইউসিইউতে রাখা হয়। তিনি, দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তার দ্রুত সুস্থতা কামনায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

এদিকে সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তাকে দেখতে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে গিয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুন্নবী নোমান। এদিকে সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী অসুস্থতার খবর পেয়ে যারা নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন তাদের সবার প্রতি ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদের সাথে কৃতজ্ঞতা জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ