শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর দায়িত্ব গ্রহণ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

ফরিদগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আ’লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী রোববার আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সাবেক মেয়রের কাছ থেকে, দায়িত্ব গ্রহণ করেছেন।

দুপুর ১২ টায় সাবেক মেয়র মাহফুজুল হক, পৌর কার্যালয় পৌরসভার ষ্টাফদের নিয়ে নবাগত মেয়রকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করে মেয়রের রুমে পৌরসভার সকল কার্যক্রম ও স্থাবর অস্থাবর সম্পদের হিসেবের একটি ফাইলসহ দায়িত্বভার হস্তান্তর করেন।
পরে, পৌর কার্যালয়ের সামনে এক সূধী সভা অনুষ্ঠিত হয়।

পৌর সচিব খোরশেদ আলমের সভাপত্বিতে এবং পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান ও ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান সোহাগের পরিচালনায়, সভায় এই সময় বক্তব্য রাখেন, নবাগত মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, বিদায়ী সাবেক মেয়র মাহফুজুল হক, মহিলা আ’লীগ নেত্রী নাজমুর নাহার অনি প্রমূখ। পরে, বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ফরিদগঞ্জ মজিদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মাহবুবুর রহমান।

এই সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যা তপদার, থানা অফিসার ইনচার্জ মোঃ সহিদ হোসেন, সেক্টর কমান্ডার্স ফোরামের সেক্রেটারী এম তবিবুল্লাহ, পৌরসভার প্রকৌশলী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান, হাসান আব্দুল হাই, মাওলানা শরাফাত হোসেন, হারুন অর রশীদ, নির্বাচিত ও বিদায়ী কাউন্সিলরসহ উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ