শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ পৌর পরিষদের শপথ গ্রহন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১

শপথ গ্রহণ করলেন চাঁদপুরের নবনির্বাচিত ফরিদগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলবৃন্দও শপথ গ্রহণ করেন।

বুধবার (১০ মার্চ) বিকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বিম আজাদ সার্কিট হাউজ মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করান।

ফরিদগঞ্জ পৌরসভার শপথ গ্রহণকরা কাউন্সিলরা হলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং-(১,২,৩)-সংরক্ষিত ওয়ার্ডে কুসুম বেগম, ২নং-(৪,৫,৬)-ওয়ার্ডে খতেজা বেগম এবং ৩নং-(৭,৮,৯)-ওয়ার্ডে সেলিনা আক্তার যুথী বিজয়ী হন।
সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আমিনুল হক, ২ নং ওয়ার্ডে আবুল হাসেম, ৩নং ওয়ার্ডে জায়েদ হোসেন, ৪ নং ওয়ার্ডে আবদুল মান্নান পরান, ৫ নং ওয়ার্ডে জাহিদ হোসেন, ৬ নং ওয়ার্ডে মাজহারুল আলম, ৭ নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন, ৮ নং ওয়ার্ড জাকির হোসেন গাজী ও ৯ নং ওয়ার্ড মোঃ সাজ্জাদ হোসেন টিটু।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার , উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা আওয়ামীমহিলা লীগের সভাপতি অ্যাড.নাজমুন নাহার অনি, যুবমহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন , যুগ্মসম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ৪র্থ দফায় অনুষ্ঠিত ফরিদগঞ্জ ও কচুয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ পৌরসভার মেয়র পদে উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী (নৌকা) মার্কা নিয়ে নির্বাচিত হন। অপর দিকে টানা দ্বিতীয়বার উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে মেয়র পদে নির্বাচিত হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ