শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ পৌর ওয়ার্ড আ’লীগের সম্পাদকের আত্নহত্যা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জের পৌর ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক বিষপান করে আত্মহত্যার খবর পাওয়াগেছে।

সোমবার (২১ জুন) বিকেলে পৌর এলাকার চরবসন্ত এলাকার বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

জানাযায়, মোস্তফা কামাল সুমন (৪০) ২ সন্তানের জনক ফরিদগঞ্জ পৌরসভা ১নং ওয়ার্ড চরবসন্ত এলাকার বাসিন্দা। শিক্ষা জীবন থেকে সুমন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, পরবর্তিতে পৌর এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন তিনি। এছাড়াও রাজনীতির পাশাপাশি এলাকাতে সমাজ সেবার সাথেও সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী। কি কারনে সুমন বিষপান করে আত্মহত্যা করেছে, বিষয়টি কেহু নিশ্চিত করতে পারেন নি।

কি করানে আত্মহত্যা করেছে জানতে চাইলে পরিবারের লোকজন জানান, পারিবারিক কলহের জেরে সুমন অভিমানে বিষপান করে। তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ভিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সুমনের মৃত্যুর বিষয়ে থানায় কেহু কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মোস্তফা কামাল সুমনের মৃত্যুর খবরে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ