শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

ফরিদগঞ্জ  থানা পরিদর্শন করেন চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)। এই সময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন পুলিশ সুপার কে ফুল দিয়ে বরন করে নেন।

সোমবার (১২ এপ্রিল) পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) ফরিদগঞ্জ থানার সকল কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তিনি স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব মেনে সালামী গ্রহণ এবং থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা ও অফিসার ফোর্সদের প্রতিদিনের কার্যক্রম পর্যবেক্ষন ও সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত থাকে সে বিষয়ে সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, পুলিশের লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদ হোসেন, টি আই সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত বাহার মিয়াসহ আরো অনেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ