শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

ফরিদগঞ্জ কড়ৈতলী বাজার কেন্দ্রীয় মসজিদে দিন দুপুরে চুরি!

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তিন’টি মেশিন চুরি করে নিয়ে যায়। ৮ নভেম্বর (সোমবার)এই চুরির ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ফযরের নামাযের পর মাঝে মাঝে কয়েকজন মুসল্লি নফল নামাযের জন্য মসজিদে কিছুক্ষণ থাকে। পূর্বের ন্যায় আজকেও কয়েকজন মুসল্লি ফযরের নামাযের পরে কিছুক্ষণ মসজিদে ছিল, তারা নফল নামাযসহ অন্যান্য ইবাদত করে সকাল ৮টার পরে মসজিদের দরজা বন্ধ করে চলে যায়। মসজিদের ইমাম ও মোয়াজ্জিন সকালে তাদের ব্যক্তিগত কাজে চলে যায়। সকাল ১২ টার পরে মসজিদের খাদেম মোস্তাফা মসজিদের ভিতরে ঢুকে যোহরের আজানের জন্য মাইক, বৈদ্যুতিক লাইন ও সাউন্ড মেশিন প্রস্তুত করতে গিয়ে দেখে লাইন প্রস্তুত হচ্ছে না। মসজিদের মিম্বারের মধ্যে থাকা বক্সের ভিতরে মেশিন চেক করতে গিয়ে দেখে বক্সের তালা খোলা, ভিতরে থাকা তিনটি মেশিনের মধ্যে একটিও নাই।

এবিষয়ে মসজিদের ইমাম রহমতুল্লাহ ও পরিচালনা কমিটির সদস্য মোঃ আলমগির হোসেন বলেন, আমরা সাউন্ড মেশিন, ইকু মেশিন ও হাউজার মেশিন গুলো গত দুই মাস পূর্বে ঢাকা থেকে ক্রয় করে নিয়ে আসি, মেশিন গুলোর মূল্য প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। মসজিদে কর্মরত ইমাম মোয়াজ্জিন ও খাদেমসহ মুসল্লিরা সকাল ৮টা পর্যন্ত থাকে, অনেক মুরোব্বি মুসল্লি নফল ইবাদতের জন্য ফযরের পরে মসজিদে থাকে, যাওয়া সময় দরজা আটকে রেখে যায়, মাঝে মাঝে তালা মারা হয় মাঝে মাঝে হয় না। সকাল ৮টা থেকে ১২টার ভিতরে মিম্বারে থাকা বক্সের তালা ভেঙ্গে এই মেশিন গুলো চুরি করে নিয়ে যায়।

সভাপতি সালাউদ্দিন পাটওয়ারী সাথে কথা হলে তিনি বলেন, চুরির বিষয়টি কিভাবে হয়েছে নিশ্চিত না। মসজিদের পাশে নানা লাইটিং এর দোকানে লাগানো সিসি ক্যামেরায় বুঝাযায় মসজিদের সামনে থেকে একজন ব্যক্তি হাতে ও ফিঠে ব্যাগ নিয়ে সিএনজিতে উঠে, আমাদের সন্দেহ সে হতে পারে চোর। আমরা সিএনজি চালকের সন্ধান পেয়েছি, সিএনজি চালক আমাদেরকে বলেছে মসজিদের কাছ থেকে একজন ব্যক্তি সিএনজিতে উঠার জন্য ইশারা দিছে, উনি সিএনজিতে উঠার পর বললো গাজীপুর বাজারে নামবে। উনি কে তা জানি না। সভাপতি আরো বলেন, আমাদের সহ-সভাপতিসহ কমিটির অন্যান্য ব্যক্তিগণ মিলে সন্ধায় বসবে, এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ