শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ আসৎকুয়ারী গ্রামে আন-নূর জামে মসজিদের উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি / ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের আসৎকুয়ারী গ্রামে আন-নূর জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার (৪ মার্চ) সকালে সাংবাদিক আমান উল্লাহ খান ফারাবির সঞ্চালনায় ও মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম মিজির সভাপতিত্বে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মসজিদের শুভ উদ্বোধন করেন।

জানা যায়, ইউনিয়নের আসৎকুয়ারী গ্রামে আগে থেকে কোন মসজিদ ছিল না। এই প্রথমবারের মতো ওই গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী ও দেশের  বিভিন্ন স্থানে অবস্থানরত সকলের সহযোগিতায় ওই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।ওই মসজিদ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি বক্তব্যে  বলেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যারা এ মসজিদ নির্মাণে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, নানাভাবে সহযোগিতা করেছেন তারা সকলেই আল্লাহ প্রদত্ত পুরস্কার পাবেন। কারণ মসজিদ-মাদ্রাসা নির্মাণকারীদের শ্রম কখনও বিফলে যায় না। কাজেই আমাদের সকল মুসলমানদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আল্লাহর ঘর এ মসজিদটির হেফাজত করা খেদমত করা।
উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ,সাবেক সভাপতি নুরুন্নবী নোমান ,সিংহের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, ইউনিয়ন  যুবলীগের সেক্রেটারি বশির উল্লাহ বিএসসি প্রমূখ।

দোয়া মাহফিলে  উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান মাস্টার, সদস্য মোঃ জসিম উদ্দিন, রুহুল আমিন খান স্বপন, গাজী মমিন,মামুন হোসেন, সাছিয়া খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানিক মাস্টার, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, মোঃ উজ্জল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মোশারফ হোসেন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লী গন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক।পরে সকলের মঙ্গল কামনা করে মোনাজাত শেষ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ