শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় মৃত্যু: ১, চালক আহত

ফরিদগঞ্জ প্রতিনিধি / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিক্সার বেপরোয়া গতিতে আরোহী মো. আকাশ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে এবং অটোরিক্সা চালক রাহাত (১৬) গুরুতর আহত হয়েছে।
সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ  ঘটনাস্থল থেকে অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার(২৪ মে) সকালে উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হাঁসা এলাকায় এঘটনা ঘটে।
সড়ক দূর্ঘটনায় নিহত আকাশ ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর (৯নং) ইউনিয়নের চর বাঘল গ্রামের সুমন মিয়ার ছেলে।স্থানীয়রা জানায়, আকাশ ও রাহাত সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
জানা যায়, ওই দিন সকালে একই এলাকার সানাউল্যার ছেলে রাহাত (১৬) নিজে ব্যাটারিত চালিত অটোরিক্সা চালিয়ে যাত্রী নিয়ে নয়ার হাট এলাকা থেকে আইলের রাস্তার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দেয়। তার অটোরিক্সায় যাত্রী হিসেবে আকাশ ছিল, হাঁসা এলাকায় গেলে অটোরিক্সার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি আম গাছের সাথে ধাক্কা লেগে অটোরিক্সাসহ রাস্তার পাশে পড়ে যায়। এসময় স্থানীয়রা আকাশ ও রাহাতকে গুরুতর আহবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিষয়টি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ