শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত :১

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের ফরিদগঞ্জে কয়েকদিনের ব্যবধানে ফের সড়ক দূর্ঘটনায় মো: শফিক পাটওয়ারী (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) বিকালে চাঁদপুর-লক্ষিপুর সড়কের ধানুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়,জেলা সদর উপজেলার মৈশাদী গ্রামের মানসিক ভারসাম্যহীন শফিক পাটওয়ারী তার মেয়ের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামের কাজী বাড়িতে কিছুদিন পূর্বে বেড়াতে আসে। কিন্তু সেখানে তার মেয়ে ফরিদা বেগম(২৮ )কে শনিবার সকালে দা দিয়ে কুপিয়ে আহত করলে তার পরিবারের লোকজন তাকে সিএনজি যোগে নিজ মৈশাদী পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করে। ঐদিন দুপুরে শফিক পাটওয়ারীকে বহনকারী সিএনজিটি ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের কাদির মুন্সী বাড়ির কাছে আসলে সে সিএনজি থেকে রাস্তায় ঝাঁপ দেয়, এতে বিপরীত দিক থেকে আসা একটি বালিবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন…..ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে পরিচিত শনাক্ত করে যান চলাচল স্বাভাবিক করে দেয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ