শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে লকডাউনের ৮ম দিনে স্বাস্থ্য বিধি না মেনে নিষিদ্ধ ভাবে দোকান খোলা রাখায় অপরাধে ও অপ্রয়োজনে ভ্রমণ করা এবং ঘুরা-ফেরা করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার উপজেলার ফরিদগঞ্জ বাজার, ওয়াপদা অফিস সংলগ্ন, ভান্ডারী মহাল, প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, ওনুআ স্মৃতি স্তম্ব সংলগ্ন, আল-মদীনা হাসপাতাল সংলগ্ন, রূপসা রাস্তার মোড়, ফরিদঞ্জ কলেজ সংলগ্ন, রুদ্রগাঁও ঈদ গাঁ সংলগ্ন ও রূপসা বাজারে মাস্ক ব্যবহার না করায়, স্বাস্থ্যবিধি না মানা ও নিষিদ্ধ দোকান-পাট খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০ টি মামলায় ৫হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ