শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা ও ড্রেজার বিনষ্ট

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে লকডাউনের ৫ম দিনে  স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় এবং অবৈধ ভাবে বালু উত্তোলনের করায় দু’টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন।

মঙ্গলবার (৫ জুলাই)  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে ফরিদগঞ্জ বাজার ও বাস স্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, কালির বাজার, বেড়ি বাজার, বেপারী বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ও নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের হর্নি দুর্গাপুর এলাকায় ফসলি ভূমি নষ্ট ও সরকারের আইনকে অবমাননা করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দু’টি মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, স্বাস্থ্য বিধি না মানায় উপজেলার বিভিন্ন বাজারে জরিমানা আধায় ও সরকারে নির্দেশনা অনুযায়ী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা অপরাধে দুইটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ