শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ফরিদগঞ্জে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের ওপর প্রতীক বরাদ্দের দিনই সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতীক বরাদ্দের প্রথম দিনই উপজেলার ২ নং বালিথুবা পুর্ব ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদের সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে।


স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদের কর্মী-সমর্থকরা জানান আমরা প্রতীক বরাদ্দের সময় চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদের সাথে উপজেলায় গিয়েছিলাম হঠাৎ সোমবার বেলা ১২ ঘটিকার সময় অজ্ঞাত নামা ১৫/২০জন সন্ত্রাসী আমাদের উপর আক্রমণ করে। সন্ত্রাসীরা ফরিদগঞ্জ মধ্যবাজারে এস এস পাইপ দিয়ে আমাদের এলোপাতাড়ি পেটাতে থাকে এতে ইউনিয়নের শোশাইর চর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহজালাল(৩০)  মারাত্মক আহত হয়। আমাদের ঢাকচিৎকারে লোকজন আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত শাহজালালকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।


এ ব্যাপারে ভুক্তভোগী শাহজালাল বলেন ,যারা আমার উপর আক্রমণ করেছে তাদের আমি নাম জানিনা কিন্তু তারা আমাদের ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশীদ বলেন, এলাকায় আমার জনপ্রিয়তা দেখে প্রথম থেকে তারা আমার কর্মী সমর্থকদের ওপরে হামলা শুরু করেছে ।আমি এর তীব্র নিন্দা জানাই ,পাশাপাশি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ