শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জে শোল্লা স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী (এসএসসি পরিক্ষার্থী )ফারজানা আক্তার (১৬) আত্মহত্যা করেছে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বুধবার (২ ফেব্রুয়ারী ) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর পূর্ব ভাওয়াল গ্রামের তালুকদার বাড়ির নুরুজ্জামানের ছোটমেয়ে ফারজানা আক্তার বসত ঘরে সিলিং প্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
ফারজানার মা নূরজাহান বেগম জানাযায়, গত ৪ মাস পূর্বে পাশবর্ত্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৪ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর রাঘবপুর গ্রামের  মোহনের বাড়ির মৃত আনার উল্লার ছেলে রুবেলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারজানা এখনো শশুর বাড়িতে যায়নি। বুধবার সকালে ফারজানা ও তার স্বামী রুবেল হোসেন একসাথে নাস্তা করেছে। নাস্তা সেরে রুবেল চা খাওয়ার জন্য দোকানে যায়।
পরিবারের লোকজন আরো জানান, ফারজানা এই পর্যন্ত তিনবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। ফারজানা শীত আসলেই নাকি এমন করে বলে তার মা নূরজাহান জানান।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ