শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতার দাফন সম্পন্ন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, ঢাকা জজ কোর্টে সাবেক এপিপি ও ফরিদগঞ্জের কৃতি সন্তান এড. নূর হোসেন বলাই (৫৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)।

তিনি প্রথমে করোনা আক্রান্ত ও পরে ব্রেন ষ্ট্রোক জনিত কারণে ঢাকা ইবনেসিনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় ২১ মে শুক্রবার বিকেলে তিনি মারা যান।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২২ মে শনিবার সকাল ১০ টায় ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা ও সকাল ১১টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড.জহির ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসডু পাটোওয়ারী, মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকারসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এডভোকেট নূর হোসেন বলাই এর মৃত্যুতে শোক প্রকাশ করছেন, স্থানীয় সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকারসহ ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ