শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ফরিদগঞ্জে ষাটোর্ধ্ব বৃদ্ধকে হাত পা বেঁধে মারধরের অভিযোগে আটক: ১

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশে নেয়ার নাম করে টাকা নেয়ার অভিযোগ তুলে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে গাছের সাথে হাত পা বেঁধে পিটিয়ে আহত করার ঘটনায় থানা পুলিশ রুবেল হোসেন নামে (২৫) নামে এক যুবককে আটক করেছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় বৃদ্ধার মেয়ে লিখিত অভিযোগ করেছে। ঘটনাটি ঘটে উপজেলার সন্তোষপুর গ্রামে । বর্তমানে ওই বৃদ্ধ ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বৃদ্ধ শফিকুর রহমানের মেয়ে শাহানাজ বেগম জানান, ‘তার স্বামী বাবুল মিয়া গত দুই বছর ধরে আফ্রিকার দেশ কম্বোডিয়া চাকুরি করেন। তার স্বামীর খোঁজ খবর নিতে তার বাপের বাড়ি ফরিদগঞ্জ উপজেলা চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে ছেলামেত উল্ল্যাহ ছেলে রুবেল তার মুঠো ফোন নাম্বার নেয়। পরে গত দুই মাস ধরে রুবেল তার বাপের বাড়িতে এসে কম্বোডিয়া নিতে যেই টাকা নিয়েছে তা ফিরত চায়। কিন্তু আমি ও আবার বাবা শফিকুর রহমান এই বিষয়ে কিছুই জানি না। পরে আমি আমার স্বামীর সাথে কথা বলেছি, তিনিও কিছুই জানেন না।

সর্বশেষ গত সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে রুবেল , তার ভাই বাবাসহ লোকজন আমাদের বাড়িতে গিয়ে আমার বাবা শফিকুর রহমানকে তুলে নিয়ে এসে গাছের সাথে হাত পা বেঁধে বেদম মারধর করে। সংবাদ পেয়ে আমার বোন কুলছুমাসহ এগিয়ে আসলেও তারা মরধরের শিকার হয়। পরে আমি বাধ্য হয়ে থানা পুলিশে শরনাপন্ন হলে থানা পুলিশ এসে আমার বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রুবেল হোসেনকে আটক করেছে’।

হাসপাতালে চিকিৎসাধীন শফিকুর রহমান জানান, হঠাৎ করেই তাকে রুবেলসহ তার লোকজন ধরে নিয়ে হাত পা বেঁধেবেদম মারধর করে। তার মেয়ে শাহানাজ বেগম সোমবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।ঘটনার ব্যাপারে বক্তব্য জানতে রুবেলের পরিবারের কাউকে পাওয়া যায়নি।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার এসআই আ: কুদ্দুস জানান, সন্তোষপুরে বৃদ্ধকে পিটিয়ে আহত করার ঘটনায় আমরা সংবাদ পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। একই সাথে রুবেল হোসেন নামে একজনকে আটক করেছি। শাহানাজ বেগম লিখিত অভিযোগ করেছেন। এটি তদন্ত করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ