শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

ফরিদগঞ্জে শেখ ফজলুল হকের জন্মদিন পালিত

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাজারে আ’লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি হেলাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল-আমিন পাটওয়ারীর পরিচালনা বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম পালোয়ান, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, আবদুর রহিম রুবেল, কামরুল ইসলাম বাবলু, অপু রাসেদ বেপারি, শান্ত পাটওয়ারী, ফারুক হোসেন, মোশাররফ হোসেন, বেলায়েত পাটওয়ারী, সোহেল হোসেন, কবির হোসেন, রাসেল আলম, সুমন বেপারি, জহিরুল হক মাস্টার, আরিফ হোসেন, আহাদ খান, মিশু পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে যুব রাজনীতির সূচনা করেন। শেখ মনি ব্যক্তি জীবনে ২ পুত্র সন্তানের জনক ছিলেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী বেগম আরজু মণি শাহাদাৎ বরণ করেন।

শেখ মনি ঢাকা নব কুমার ইনিস্টিটিউট থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। এরপর তিনি জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন ১৯৫৮ সালে। ১৯৬০ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। শেখ ফজলুল হক মনি কেবল রাজনীতি নয়, সাহিত্য এবং সাংবাদিকতায়ও অবদান রাখেন। তাঁর ‘অবাঞ্ছিতা’ উপন্যাস পাঠক সমাদৃত। দৈনিক বাংলার বাণী, ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস ও বিনোদন ম্যাগাজিন ‘সিনেমা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত মহান মুক্তিযুদ্ধে শেখ মনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ