শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাসান গাজী (১৩) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে ঘটে।

থানায় দায়েরকৃত অভিযোগে প্রকাশ, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের চট্টগ্রামে মাছ ব্যবসায়ী শিশু কন্যাকে (২ বছর) একই বাড়ির অভিযুক্ত কিশোর হাসান গাজী নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।

এই শিশুটি চিৎকার দিলে তার মা খোঁজার এক পর্যায়ে হাসান গাজী ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে কান্নারত দেখে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়।

পরে অবস্থা গুরুতর দেখে তারা পরদিন চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তামানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরে শিশুটি কিছুটা সুস্থ হলে সোমবার রাতে শিশুটির পিতা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত কিশোর হাসান গাজীকে আটক করে। পরে মঙ্গলবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করে।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ভিকটিমটি নিতান্তই শিশু এবং অভিযুক্ত কিশোর। তাই সর্তকতার সাথে মামলা দায়ের পুর্বক মঙ্গলবার অভিযুক্তকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ