শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ফরিদগঞ্জে শতভাগ লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন ও পুলিশ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

করোনা ভাইরাসের ২য় ঢেউ প্রকোপ আকার ধারন করায় সরকারের ঘোষিত সাত দিনের কঠোর ভাবে লকডাউন গ্রহন করায় তার বাস্তবায়ন জন্য ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কঠোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। লকডাউনের ৪র্থ দিনও শনিবার (১৭ এপ্রিল) ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত। 
শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পযর্ন্ত উপজেলার প্রধান সড়ক ও বাজারে গিয়ে অযথা ঘুরাঘুরি না করে মানুষকে ঘরে থাকার জন্য নির্দেশ করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
সরকারের পূর্ণ লকডাউন নির্দেশ অমান্য করে ব্যবসায়ীরা দোকানপাট  খোলা ও রিক্সা অটোরিক্সা, সিএনজি-পিকআপ, চলাচল করার অপরাধে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট  শারমিন আক্তার ও থানা অফিসার ইনচার্জ  শহীদ হোসেননেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে ভ্রম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখেন। স্বাস্থ্যবিধি ও  মাক্স না পড়ার কারনে জরিমানা ও মামলা দেওয়া হয় অনেক কে। প্রশাসন এতকিছু করার পরও স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই।
ফরিদগঞ্জ বাজার, রুপসা বাজার নয়ারহাট সহ বিভিন্ন বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রশাসনের অভিযান পরিচালনা করা পর প্রশাসন চলে গেলে পুনরায় দোকানদার দোকান খুলে ফেলেন। অন্যদিনের চেয়ে আজকে লকডাউন ছিল খুবই করাকরি।
এদিকে পৌর সদরে মাছ ভাজার কাঁচাবাজার মাংস বাজার জায়গা পরিবর্তন করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান অনেকেই।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি বলেন, দেশে করোনার প্রভাব দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাই আপনারা ঘর থেকে বের না হয়ে নিরাপদ স্থানে থাকুন। কেউ প্রয়োজন ছাড়া রাস্তায় কিংবা বাজারে আসবেন না।
অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়ে চলছেই, তাই অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। দোকান পাট নিদিষ্ট সময়ের পর খোলা রাখা যাবে না। নিজে সচেতন থাকুন নিজের পরিবারকে নিরাপদ রাখুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ