চাঁদপুরের ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধের জের ধরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আসামী শাহাদাত হোসেন কে আটক করেছে থানা পুলিশ। ১৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন এর দিগদাইড় গ্রামে এই ঘটনার ঘটেছে।
জানা যায়, উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুল হাসান রতনের সাথে তার বোনে জামাই শাহাদাত হোসেন সরদারদের সম্পত্তিগত বিরোধ রয়েছে। তারই জের ধরে মঙ্গলবার বিকেলে উভয়ের মাঝে কথা কাটাকাটির এক পর্যায় শাহাদাত দেশিয় অস্রদিয়ে রতনের উপর হামলা চালায়। হামলায় যুবলীগনেতা রতন নিহত হয় এবং আরো তিনজন আহত গুরুতর আহত হয়। আহতদের পাশোবর্তি হাজীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
আটককৃত শাহাদাত হোসেন পুলিশ হেফাজতে রয়েছে।
ফরিদগঞ্জ থানা অফিসার ইনর্চাজ শহিদ হোসেন বলেন, প্রাথমিক অবস্থায় হামলাকারি শাহাদাত হোসেনকে আমরা আটক করেছি। বাকি ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।