শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে ময়লার ভাগাড়ে নবজাতকের লাশ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের ফেলে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯জুন) বিকালে শহরের রূপসা রাস্তার মোড় এলাকায় এই লাশ পড়ে থাকতে দেখে লোকজন।

জানা গেছে, পৌর এলাকার রূপসা রাস্তার মোড়ে উপজেলা মৎস্য অফিসের পাশে কৃষি বিভাগের জমির উপর পৌর কর্তৃপক্ষ বাজারের ময়লা আবর্জনা ফেলে। একই সাথে আশপাশের হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেরও আবর্জনা এখানে ফেলা হয়। বুধবার বিকালে ওই ময়লার ভাগাড়ে জনৈক জাহাঙ্গীর একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ ফোন দেন। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ।

স্থানীয় লোকজন জানায়, মূলসড়কের পাশে কৃষি বিভাগের জমির উপর দীর্ঘদিন ধরেই পৌর এলাকার ময়ল আবর্জনা ফেলা হয়। একই সাথে আশপাশে অবস্থিত হাসপাতাল, ডায়গনস্টিক সেন্টার ও হোটেল গুলোর ময়লা এখানে ফেলা হয়। হয়তোবা রাতের আঁধারে কে বা কারা নবজাতকটি এখানে ফেলে গেছে। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লক্সের আরএমও ডা: কামরুল হাসান জানান, এটি সম্পূর্ণ নীতি বিবর্জিত কাজ। বিষয়টি খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ৯৯৯ ফোন দিয়ে স্থানীয় লোকজন জানালে নবজাতকের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ