শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ফরিদগঞ্জে মোবাইল কোর্টের জরিমানা ও ড্রেজার বিনষ্ট

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে লকডাউনের ৬ষ্ঠ দিনেও স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা আদায় এবং অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ জুলাই) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে এসআই বরকত সঙ্গিয় ফোর্সসহ ফরিদগঞ্জ বাজার, বাসস্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, ভাটিয়ালপুর চৌরাস্তা, ধানুয়া বাজার, শোভান চৌরাস্তায় স্বাস্থ্য বিধি না মানায় ও নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হরিনা এলাকায় ফসলি ভূমি নষ্ট ও সরকারের আইনকে অবমাননা করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দু’টি মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

এদিকে উপজেলার বিভিন্ন বাজার গুলোতে সাধারন মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান গুলো স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা করলেও, জনসাধারকে স্বাস্থ্য বিধি মেনে চলতে খুব একটা দেখা মিলে না।

অপরদিকে ফরিদগঞ্জ উপজেলায় এক বছরে প্রায় শতাধীক ড্রেজার বিনষ্ট করলেও জেল জরিমানা না করায় ড্রেজার বন্ধ হচ্ছেনা প্রতিদিনই বেড়েই চলছে, এতে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে তেমনি বিভিন্ন ফসলি জমি ও নষ্ট হচ্ছে ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, স্বাস্থ্য বিধি না মানায় উপজেলার বিভিন্ন বাজারে জরিমানা আদায় ও সরকারের নির্দেশনা অনুযায়ী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা অপরাধে দুইটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ