শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ফরিদগঞ্জে মানছে না লকডাউন,স্বাভাবিক নিয়মেই চলছে জনসাধারণ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

ফরিদগঞ্জ বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে ঢিলেঢালা ভাবেই পার হচ্ছে সরকার-ঘোষিত সাত দিনের লকডাউন।
গতকাল উপজেলার সদর ফরিদগঞ্জ বাজারে ঘুরে দেখা যায়,বাজারের হাতে গোনা কয়েকটি দোকান বন্ধ থাকলেও কয়েকটি দোকানের একটি শাটারের কিছু অংশ খোলা রেখেই চলছে ক্রয়-বিক্রয়।
লক ডাউনের প্রথম দিন থেকে গত  চার দিন প্রতিদিনে দেখা গেছে  কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনেই শহরে ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক চলতে দেখা গিয়েছে। হরহামেশাই, চালক এবং যাত্রী উভয়ের কেউই মানছেন না সচেতনতার বলাই,সঠিক নিয়মে মাক্স না পড়ে রাখছেন না কেউ।
উপজেলার সদরের ফরিদগঞ্জ বাজার, চান্দ্র বাজার, গৃদকালিন্দিয়া বাজার ,রুপসা বাজার নয়ারহাট সহ প্রায় সবগুলো কাঁচাবাজারেই মানুষের উপচে পড়া ভিড় ছিল। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। লগডাউন যথাযথ নিয়মে মানার জন্য আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত পুলিশ সদস্যের একটি টহল টিমকে দেখা মাত্র তড়িগড়ি করে মাস্ক পড়া এবং দোকানের শাটার লাগনো যেন চির পরিচিত একটি দৃশ্যে পরিণত হয়েছে।
বাজারে আসা কয়েকজনের কাছে মুখে মাস্ক নেই কেন? বিষয়টি জানতে চাইলে তারা জানান, মাস্ক পকেটে আছে। বেশি ভিড় দেখলেই পড়বেন। আবার কেউ কেউ গরমে দম আটকে আসে এমন নানা অযুহাত দেখাচ্ছেন। এভাবেই উপজেলার শহর ও গ্রামাঞ্চলে লকডাউন ঢিলেঢালাভাবে পালন করা হচ্ছে।
১ সপ্তাহের লগডাউনে করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং জরুরী কাজ ছাড়া বের না হওয়ার সরকারি নির্দেশ থাকলেও তা মানছে না। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি অফিসগুলো বন্ধ থাকতে দেখা গেছে কিন্তু বেসরকারি অফিসগুলো বন্ধ থাকতে দেখা যায়নি


এই ক্যাটাগরির আরো সংবাদ