শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে মাদ্রাসার জমি দানের দলিল হস্তান্তর করলেন অ্যাড. আব্বাস

ফরিদগঞ্জ প্রতিনিধি / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা ট্র্যাক্সেস বারের সাবেক প্রেসিডেন্ট, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজ সেবক অ্যাড. আব্বাস উদ্দীন ভূমি ও ঘরহীনদের মাঝে ঘর ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার বড়ালী গ্রামে এসব সামাজিক কর্মকান্ডে তিনি ব্যস্ত ছিলেন।


এদিন তিনি নিজস্ব ব্যক্তিগত অর্থয়ানে বড়ালী এলাকার মৃত আব্দুল হামিদের স্ত্রী ফাতেমা বেগমকে নব নির্মিত একটি বসত ঘর তুলে দেন। একই সময় ওই এলাকারই তফুরের নেচ্ছাকে একটি বসত ঘর করে দেওয়াসহ ক্যান্সার আক্রান্ত কিশোর রবিউলের চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেন। পরে, তিনি বড়ালী ফুলমতির নেচ্ছা ফোরকানিয়া মাদ্রাসা নির্মাণের জন্য ভূমির দলীল মাদ্রাসা কতর্ৃপক্ষের কাছে হস্তান্তর ও নুতন ভবনের নির্মাণ কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সহসভাপতি মনির হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন ও সদস্য সচিব আমজাদ হোসেন শিবলূ প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ