শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ফরিদগঞ্জে ভূমিসহ ঘর পাচ্ছে ২০ পরিবার

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে আগামি ২০ জুন ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৭ জুন)  উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি উপজেলা হলরুমে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান।

জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে ২০-২১ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের অধীন ২য় পর্যায়ে ‘ক’ তালিকাভুক্ত “ভুমিহীন ও গৃহহীন” পুনর্বাসিত পরিবারের মাঝে এ গৃহ প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী আগামি ২০ জুন সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারা দেশে এ কার্যক্রম উদ্ভোধন করবেন। ওইদিন উপজেলার রূপসা দক্ষিণ ও বালিথুবা পশ্চিম উইনিয়নে  নির্মিত ২০টি পাকা ঘর হস্তান্তর করা হবে।

প্রেস কনফারেন্সে সাংবাদিকদের কাছে মুজিববর্ষের উপহার হিসেবে ২য় পর্যায়ে নির্মিত এসব ঘরের নির্মাণ কার্যক্রম ও হস্তান্তর প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি নিজের তত্ত্বাবধায়নে নির্মিত গৃহগুলোর কাজের মান ও অগ্রগতি পর্যবেক্ষন করেন। আগামী ২০ জুন আনন্দঘন পরিবেশে প্রধানমন্ত্রীর উপহার প্রদান অনুষ্ঠান সফল করার উদাত্ত আহবান জানানো হয়।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটনসহ কর্মরত সাংবাদিকদবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ