শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ফরিদগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সভা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২১ বিষয়ে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দেশব্যাপী ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলাতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের দুই লাখ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার সবগুলো ইপিআই কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র গুলোতে প্রতিদিন এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী সভাপতিত্তে ও ডা: শুব্রত সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহাম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান ও উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌভাগ্য রানী সাহা।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ