চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের ঔষধ বাড়িসংলগ্ন পশ্চিম পাশে সাবেক চেয়ারম্যান স্বপন মিয়াজীর মার্কেটের সামনে সিআইপি বেড়ি বাঁধের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় এক জীবিত শিশু উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শুক্রবার রাত ৮টার সময় পার্শ্ববর্তী খাঁড়খাদিয়া গ্রামের গাজিবাড়ির আহসান গাজী ও কামালগাজি উল্লেখিত স্থান দিয়ে সিএনজি ও অটো বাইক নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ দেখতে পান স্বপন মিয়াজীর মার্কেটের সামনে পূর্ব পাশে তোয়ালে পেঁচানো কি জানি দেখা যায়। পরে তাদের মনে সন্দেহ জাগলে, তাদের নিজস্ব পরিবহন থামিয়ে সেখানে গিয়ে দেখতে পান একটি শিশু এবং শিশুটি জীবিত এবং ছেলে সন্তান।
পরে তারা মোবাইল ফোনের মাধ্যমে চেয়ারম্যানের সাথে কলা হলে গ্রাম পুলিশ বাহিনী দিয়ে শিশুটিকে উদ্ধার করে। এবং কয়েকদিন দেখাশোনার জন্য কামালগাজির নিকট হস্তান্তর করেন।