শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

ফরিদগঞ্জে বিরল প্রজাতির বনজ সিঁদুর গাছে ধরেছে থোকায় থোকায় ফল

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ড কাচিয়াড়া গ্রামে বিরল প্রজাতির সিঁদুর গাছে ফল ধরেছে । উপজেলা গেইট বরাবর পশ্চিম গাজী বাড়ির আব্দুর রব গাজীর ঘরের পেছনে এই সিঁদুর গাছে ফুল থেকে ফল ধরেছে ।

ইনন্টারনেটে গুগল থেকে প্রাপ্ত তথ্যমতে-এই গাছের ফল ঔষধ হিসেবে লিভারের রোগ, পেঁটের পীড়া, কাঁটাস্থানের গাঁ শুকানো ইত্যাদি রোগের ঔষধ হিসেবে খুব কার্যকরি । এছাড়া এই গাছের ফলের বিচি খাদ্যে রং হিসেবে ব্যবহার হয় । গাছের নাম সিঁদুর, এই গাছের ফলের বিচিটি হিন্দু নারীরা হাজার বছর ধরে তাদের কপালে সিঁদুর হিসেবে ব্যবহার করে আসছে । বাংলাদেশের বিভিন্ন স্থানে এই সিঁদুর গাছ দেখা গেলেও তা সচরাচর নয়। গাজী বাড়ির আব্দুর রব গাজীর বসত ঘরের পেছনে এই গাছ।


 সরেজমিনে গিয়ে ৮ ডিসেম্বর (বুধবার) দুপুরে আব্দুর রব গাজীর সাথে  কথা হলে তিনি বলেন ,উপহার হিসেবে তিনি দুই বছর আগে এই গাছের চারা পেয়েছেন । এবং তার ঘরের পেছনে তিনি তা রোপন করেন । গত দেড় মাস আগে এই গাছে প্রথম ফুল আসে এবং ফুল থেকে ফলে পরিণত হয়। যা থোকায় থোকায় এখন গাছে ঝুলছে। আব্দুর রব গাজী ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজীর পিতা। এবং ফরিদগঞ্জ ওয়াপদা/পৌরসভা অফিসের সামনের গাজী মার্কেটের মালিক।


এই ক্যাটাগরির আরো সংবাদ