শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে বিট পুলিশিং সভা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উদ্যোগে “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার”- এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ধর্ষণ ও নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ, ইভটিজিং বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুন) উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সীরহাট জিএন্ডএ আলী উচ্চারণ বিদ্যালয় মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। মুন্সীরহাট জিএন্ডএ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শামসুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন।

এসময় তিনি বলেন, একটা দেশের উন্নয়নের পূর্বশর্ত আইন-শৃঙ্খলার উন্নয়ন। আইন-শৃঙ্খলার উন্নয়ন করতে গিয়ে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীরা যেন তাদের সমস্যার কথা পুলিশের কাছে সরাসরি খুলে বলতে পারেন, তার জন্য প্রতিটি থানায় আলাদাভাবে নারী ও শিশু ডেস্ক খোলা হয়েছে। নির্যাতিতাদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে। পুলিশ হচ্ছে প্রথম বিচারক, পুলিশ নিরলসভাবে কাজ করছে নারী নির্যাতন রোধে।

আরও বলেন, সবার কাছে অনুরোধ, আপনার শিশুটি কোথায় যাচ্ছে, কার কাছে রেখে যাচ্ছেন তা অবশ্যই খেয়াল রাখবেন। ধর্ষণবিরোধী সচেতনতা পরিবার থেকেই শুরু করতে হবে। যেকোনো ধরনের খারাপ পরিস্থিতি দেখলে অবশ্যই থানা-পুলিশকে অবগত করবেন অথবা ৯৯৯-এ কল দেবেন। এ ছাড়া ধর্ষণের শাস্তি যেমন মৃত্যুদণ্ড, তাই বলে কেউ মিথ্যা মামলা করবেন না। মিথ্যা মামলা করলে শাস্তি সাত বছরের জেল। আপনাদের যেকোনো সমস্যায় ফরিদগঞ্জ থানা-পুলিশ আপনাদের পাশে আছে। আইনের শাসন বাস্তবায়নে প্রয়োজন সুশাসন। সুশাসন নিশ্চিত করতে দরকার পুলিশ বাহিনী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোরশেদ আলম, ৪ নং বিট এর দায়িত্বপ্রাপ্ত অফিসার মো. জামাল হোসেন, ৪ নং সুবিদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. পারভেজ আহাম্মেদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোশারফ হোসেন মিলন প্রমূখ।

একইদিন উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৮ টি বিটে এক যুগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ