শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ফরিদগঞ্জে বিট পুলিশিং ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

আমার ভোট আমি দেব এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ে আলোচনা ও  সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১১ ডিসেম্ভর) বিকেলে  উপজেলার ২ নং বালীথুবা পূর্ব ইউনিয়নে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ বিশেষ  সম্প্রীতিকরণ সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায়  সাংবাদিক আবু তালেব সরদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাটোয়ারী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী মোঃ মহসিন তপদার। বিশেষ অতিথি ছিলেন এস আই মোঃ সেলিম মিয়া,এ এসে আই মোঃ ইকবাল। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্তমান চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ,জি এম হাসান তাবাচুম, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন (নয়ন), মোঃ ইব্রাহিম মিয়া ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার পার্থী গন ও সাংবাদিক জসিম উদ্দিন মিয়াজী।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ হোসেন বলেন, আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে কোনো রকম সহিংসতা করা যাবেনা, ফরিদগঞ্জে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সম্প্রীতি বজায় রেখে নির্বাচন সম্পন্ন করার জন্য ভোটার এবং প্রার্থীদের অনুরোধ করেন।

বিট পুলিশিং সভায় অতিথিবৃন্দ বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।


এই ক্যাটাগরির আরো সংবাদ