শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের ফরিদগঞ্জে কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর)বিকেলে জেলা মুজিব সেনা লীগের সভাপতি স্বপন প্রধানের নির্দেশনায় ফরিদগঞ্জ উপজেলা মুজিব সেনা লীগের উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভেঙ্গে বিকৃত করেছে তারা ইসলামের অপব্যাখ্যা ছড়িয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির করছে, তারা ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময় অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার শত্রু। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বাধীন সরকারের চলমান উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

এসময় বক্তারা অপশক্তির বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানায়।

উপজেলা মুজিব সেনা লীগের সভাপতি আখতার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা মুজিব সেনা লীগের সাধারন সম্পাদক সাগর পাটওয়ারী, উপজেলা মুজিব সেনা লীগের সহ- সভাপতি নূর আলম পাটওয়ারী, গাজী আনোয়ার, যুগ্ম সাধারন সম্পাদক তানভীর হোসেন মিলু, শরীফ বেপারী, জেলা মুজিব সেনা লীগ নেতা সাইদুর রহমান বেলাল, মেহেদী পাঠানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ