চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় স্বপন নামক এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এতে তার মাথা সহ অন্যান্য অঙ্গ আঘাতপ্রাপ্ত হয়।
ফরিদগঞ্জ পৌরসভার বড়ালি গ্রামে ১৫ ই ফেব্রুয়ারি বিকেলে এই ঘটনা ঘটে। ঘটনার পর আহত স্বপনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়। ঘটনার দিন রাতেই ফরিদগঞ্জ থানায় মোহন মিজি, লাকি আক্তার এবং মিম আক্তারকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়।
থানায় দায়েরকৃত অভিযোগ এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় আহত স্বপন তার পূর্ব পরিচিত জনৈক দেলোয়ার হোসেনের বাড়িতে গেলে আসামিদের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বপন ঘটনাস্থল ত্যাগ করে চলে আসার সময় আসামিগন সংঘবদ্ধভাবে তাকে পেছন থেকে আক্রমণ করে।