শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ফরিদগঞ্জে পানিতে পড়ে বাক-প্রতিবন্ধী যুবকের মৃত্যু

আর. আহমেদ চৌধুরী / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে পড়ে দেলোয়ার হোসেন খোকন (২০) নামে বাক-প্রতিবন্ধী এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চর পক্ষিয়া গ্রামের নেয়ামত উল্লাহ মিজি বাড়িতে এঘটনা ঘটে। মৃত যুবক ঐ গ্রামের আবুল খায়ের মিজির ছেলে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত দেলোয়ার হোসেন খোকনের ভাই ও স্থানীয় গ্রাম পুলিশের সদস্য মানিক জানায়, তার ভাই বাক-প্রতিবন্ধী ও মৃগি রোগী। বুধবার সকালে হয়তোবা সে পুকুরে গোসল করতে নামে। এসময় সে মৃগি রোগে আক্রান্ত হলে পানি থেকে উঠতে পারেনি, সেখানেই তলিয়ে যায়। কিছু সময় পর তার মৃতদেহ পানিতে ভাসতে দেখে লোকজন।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক নাসির আহমেদ জানান, সংবাদ পেয়ে মৃতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ