শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (১ মার্চ)দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের বাছপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই শিশুর নাম মারিয়া আক্তার(২)। সে ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের মূল পাড়া গ্রামের মিজি বাড়ি সৌদি প্রবাসী হানিফ মিয়ার ছোট মেয়ে।এবং উপজেলার ৪ নং ইউনিয়নের বাছপাড় গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের নাতনি।

নিহত শিশু মারিয়া আক্তারের নানী শামসুন্নাহার জানান, গত কয়েকদিন আগে মারিয়া আক্তার মা-সহ আমার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে  বাড়ির  উঠানে খেলতে খেলতে সকলের অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে দুপুরের দিকে শিশুটির খোঁজ হলে পুকুরে পড়েছে সন্দেহে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। স্থানীয় মুন্সিরহাট বাজার পল্লী চিকিৎসক সুমনের কাছে নিয়ে গেলে সে শিশুটিকে মৃত ঘোষণা করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ