ফরিদগঞ্জে বাবুল মিয়া (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক আত্মহনন করেছে। উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন এর মধ্যপোয়া গ্রামে (১৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
বাবুল মিয়া ওই গ্রামের মৃত: মোকলেছুর রহমানের ছেলে ।তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জনক। জানা যায় বাবুল মিয়া সকালের নাস্তা খেয়ে বাড়ির বাইরে গিয়ে আবার বাড়িতে ফিরে এসে বসত ঘরে ঢুকে পড়েন। এ সময় স্ত্রী ও মেয়েরা সহ বাড়ির অন্য কাজে ব্যস্ত ছিলেন। ঘরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের মধ্যে ঢুকে দেখেন ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখা যায়।বড় মেয়ে মাধ্যমিক স্কুলে পড়ুয়া রিমা আক্তার সে তার বাবার লাশটি ছোট বোনের সহায়তায় মাটিতে নামায় ।এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশ খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মোস্তফা কামাল জানান, বাবুল মিয়ার সাথে নাকি তাদের বাড়ির কোন পরিবারের সাথে মারামারি হয়েছে এই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে এ তথ্য জানতে পেরেছি তবে আমার কাছে কোন পক্ষ ই বিচারের জন্য যায়নি।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।