শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ফরিদগঞ্জে নিজ বাসা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

ফরিদগঞ্জে শাকিল (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালির বাজার সংলগ্ন দেওয়ান বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কিশোর শাকিল সপরিবারে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যায়। পরে পরিবারের বাকি সদস্যদের আত্মীয়ের বাড়িতে রেখে শাকিল কিছুটা সময় আগেই বাড়ি ফিরে আসে। বিকালে তার বড় বোন দাওয়াত থেকে এসে তার ঘরের দরজা বন্ধ দেখতে পায় এবং অনেকক্ষণ ডাকাডাকি করে ভিতর থেকে কোন সাড়াশব্দ না আসায় দরজা দিয়ে উঁকি মেরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। স্বজনরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে ঘরের টিনের বেড়ার একপাশ ফাঁকা দেখে বিষয়টি থানায় জানায়। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ব্যাপারে এখনও কোন নির্দিষ্ট ও নির্ভরযোগ্য কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে তখন তার ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ