শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে ধর্ষণকারীর বিচারের দাবিতে মানববন্ধন

আহমেদ হৃদয় / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে ৭ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষন মামলার আসামীর মেহেদী হাসান বাবুকে (২৫) গ্রেফতার ও তার বিচারের দাবিতে ১৫ ডিসেম্বর বুধবার সকালে মানববন্ধন করেছে ক্ষুদ্ধ এলাকাবাসী।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষক মেহেদী হাসান বাবু-কে আইনের আওতায় এনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করেছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্ভর ঘটনার দিন বিকেলে প্রতিদিনের ন্যায় অভিযুক্ত মেহেদী হাসান বাবুর বোন নিপার কাছে প্রাইভেট পড়তে যায় শিশুটি। এ সময় নিপা বাসায় না থাকার সুযোগে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে মেহেদী হাসান বাবু। ধর্ষনের শিকার শিশুটি বাড়িতে গেলে কান্নাকাটি ঘরে ঘটনাটি তার মাকে জানায়।

পরে শিশুটির মা বিষয়টি বুঝতে পেরে ধর্ষণের আলামত সহ শিশুটিকে সরাসরি থানায় নিয়ে আসে। পুলিশের সাথে যোগাযোগ করে শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে চিসিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনা প্রকাশ না করার জন্য ধর্ষিত শিশুটির পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দেয়া হয় বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ঘটনার দিন রাতেই বিষয়টি নিয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। আমরা ইতিমধ্যে কয়েক স্থানে আসামীকে আটকের অভিযান চালিয়েছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ