শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে দানব ট্রাক্টর প্রাণ কেড়ে নিল পাঁচ বছরের শিশু মামুনের

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাক্টরের চাপায় মামুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট)  সকাল ১১ টার দিকে উপজেলার আমিরা বাজার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মামুন পাশ্ববর্তি রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুরা ইউনিয়নের শিবপুর গ্রামের মলয়েশিয়া প্রবাসী টিটু মিয়ার এক মাত্র ছেলে। সে ঘটনারদিন সকালে তার মা মুন্নি বেগমের সাথে ফরিদগঞ্জ উপজেলার ৭নং ইউনিয়নের বিষুরবন্দ গ্রামে হাজীর বাড়ী তার নানু বাড়ীতে বেড়াতে এসেছিলো।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সকালে মামুন তার মায়ের সঙ্গে আমিরা বাজার থেকে হেঁটে নানার বাড়িতে ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে খাজুরিয়া বাজারের দিক থেকে রূপসা বাজারের দিতে আসা বেপোরোয়া গতীর একটি ইটভত্তি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি মাথা থেতলে যায়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিতে মৃতঘোষণা করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শিশুটির মরদেহ উদ্ধার ও ঘটনারস্থল থেকে ঘাতক ট্রাকটরটি জব্দ করা হয়েছে। ট্রাকটরটির চালক পালিয়ে যাওয়ার কারনে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ