শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে জেলের গলিত লাশ উদ্ধার

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে অনাথ চন্দ্র দাস(৫৭) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

রোববার (২৫ জুলাই) বিকাল সাড়ে তিনটায় উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের একটি খাল থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি একই ইউনিয়নের খুরুমখালী গ্রামের প্রয়াত গোপাল চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় জেলে ও তিন সন্তানের জনক।

স্থানীয় ইউপি সদস্য আলী হায়দার উজ্জল পাটওয়ারী জানান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর ও দক্ষিণ কড়ৈতলী গ্রামকে বিভক্তকারী ডাকাতিয়া নদীর শাখা কচুরিপানায় ঢাকা খালে একটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পড়ে আছে বলে স্থানীয় লোকজন জানায়। পরে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেনিয়ে যায়।

স্থানীয়রা জানায়, সাহাপুর গ্রামের পন্ডিত বাড়ি ও দক্ষিণ কড়ৈতলী গ্রামের লদ বাড়ির মধ্যখানে খালের মধ্যে কচুরিপানা মধ্যে থাকা লাশটির গলিত অবস্থায় পড়ে ছিল। লুঙ্গি পড়া, গায়ে নীল রংঙের একটি গেঞ্জি বা শার্ট ছিল। লাশটিতে পচঁন ধরেছে তাই ধারনা করা হচ্ছে ৪/৫দিন পুর্বে তার মৃত্যু হয়েছে। এদিকে লাশ উদ্ধারের সন্ধান পেয়ে একই ইউনিয়নের খুরুমখালী গ্রামের রঘুনাথ চন্দ্র দাস ঘটনাস্থলে গিয়ে লাশটি তার নিঁখোজ ভাই অনাথ চন্দ্র দাস(৫৭) এর বলে সনাক্ত করেন। তিনি জানান, গত সোমবার সকালে তিনি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি।

ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, সুরতহার রিপোর্ট করার সময় লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে । এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করতে গেলেও ঘটনাস্থলেই লাশটির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তি অনাথ চন্দ্র দাস। পেশায় একজন জেলে। তার ভাই রঘুনাথ দাস পরনের লুঙ্গি ও গায়ের গেঞ্জি দেখে সনাক্ত করেছেন। লাশটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুরে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ