শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

ফরিদগঞ্জে জনশুমারি ও গৃহগণনা ২০২১ উপলক্ষে অবহিতকরন মতবিনিময় সভা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে জনশুমারি ও গৃহগণনা’২০২১ প্রকল্পের প্রথম জোনাল অপারেশন উপজেলা শুমারি কমিটির অবহতিকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনসংখ্যা ব্যুরোর পরিচালক ও সেন্সাস উইং যুগ্মসচিব ড. মোহাম্মদ শাহাদাৎ হোসেন ।

এসময় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে প্রথম গৃহগণনা ১৯৭৩ সালে এবং আদমশুমারি ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ১৯৮১, তৃতীয় ১৯৯১ চতুর্থ ২০০১ এবং পঞ্চম ২০১১ সালে আদশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতি দশ বছর অন্তর অন্তর জনশুমারি করে। পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী অর্থনৈতিক শুমারি এবং কৃষি শুমারির পাশাপাশি জনশুমারি পরিচালনা করার ব্যাপারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আইনগত বাধ্যবাধকতা রয়েছে। ২০১৩ সালে প্রনীত পরিসংখ্যান গৃহগণনা’ আগামী ২০২১ সালের অক্টোবর মাসে পরিচারনা উদ্যোগ গ্রহন করা হয়েছে। দেশের প্রতিটি থানা ও সকল জনগনকে শুমারিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি প্রথমবারের মত বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিক ও বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদেরও এ শুমারিতে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরো বলেন, সঠিক তথ্য ব্যতীত সঠিক কোন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা অত্যন্ত দুরুহ। তাছাড়া আমাদের ব্যক্তিদের জীবন পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাস্ট্রীয় জীবন রাস্ট্রীয় জীবন তথা রাজনৈতিক জীবনে উন্নয়নের সোপান হিসেবে নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত জরুরী।

উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্মপরিচালক এইচ এম ফিরোজ, জেলা শুমারি সমন্নয়ক কারী ওয়াহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মর্কতা এম এ কাসেম, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান ।

উল্লেখ্য, জনশুমারি ২৪শে অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত।


এই ক্যাটাগরির আরো সংবাদ