শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে চার মাসের শিশু রেখে গৃহবধূর আত্মহত্যা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে ৪ মাস বয়সী শিশুকে রেখে গৃহবধূ আত্মহত্যা করেছে।


সোমবার (২২ নভেম্বর) রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর এলাকার আফতাব উদ্দিন পাটোয়ারী বাড়ির তুহিন পাটোয়ারী স্ত্রী আয়েশা আক্তার ৪ মাসের দুধের শিশু রেখে আত্মহত্যা করে। ঘটনাটি শুনে এসআই নাছির উদ্দিন মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আত্মহত্যাকারীর স্বামী তুহিন পাটোয়ারী জানান, গত ৪ বছর পূর্বে একই ইউনিয়নের রুস্তপুর এলাকার ভাটেরহদের পোদ্দার বাড়ির মৃত হাবিব উল্লাহর মেয়ে আয়েশা আক্তারকে বিয়ে করেন। তিনি আরো বলেন, ঠিক ঠাকই চলছিলো আমাদের সংসার, ‘আমি মাগরিবের নামাজ ঘরে আদায় করে শশুর বাড়ীতে গিয়েছিলাম। রাত সাড়ে ৯ ঘটিকায় এসে দেখি আমার স্ত্রী ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কি কারণে সে আত্মহত্যা করেছে আমি কিছুই জানিনা।’
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর জানান, ৪ মাসের শিশু রেখে গৃহবধূর আত্মহত্যাটি রহস্যজনক।


এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ