চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৫বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (১৯ডিসেম্বর ) সকাল ১০ ঘটিকায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে স্টাফ রিপোর্টার এসএম ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো:সোহেল মাহমুদ পিপিএম। তিনি বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি জেলাবাসীর হ্নদয়ে স্থান করে নিয়েছে। পত্রিকাটি অত্যান্ত সুনামের সহিত দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমি গতকাল এই অনুষ্ঠানের দাওয়াত পেয়ে কোন সংকোচন না করেই দাওয়াত গ্রহন করি। আমি পত্রিকাটি নিয়মিত পড়ি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান,সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন,সাবেক সভাপতি নুরনবী নোমান।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার যুগ্ম-সম্পাদক মো. শওকত করিম, সহ-সম্পাদক এম আই দিদার, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মামুন হোসাইন সহ ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সুধীজন।