শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে গৃহবধূ ও যুবলীগ নেতার মৃত্যু

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের ঢালী বাড়িতে গলায় ফাঁস দিয়ে ফারজানা বেগম (৪০) নামের এক নারী এবং উপজেলার পশ্চিম একলাশপুর গাজী বাড়িতে পুকুরের পানিতে ডুবে সোহাগ গাজী (৩০) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়।

জানা যায়, ফারজানা উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের সৌদিপ্রবাসী আ. মমিনের স্ত্রী। তিনি সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের এরশাদ উল্যার মেয়ে। তিন সন্তানের জননী তিনি। আর সোহাগ গাজী পশ্চিম একলাশপুর গাজী বাড়ির রুহুল আমিনের ছেলে। তিনি চর দুখিয়া পুর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের সৌদি প্রবাসী আ. মমিনের সাথে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের এরশাদ উল্যার মেয়ে ফারজানা বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। স্বামী আ: মমিন দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকেন। শুক্রবার সকালে স্বামীর বাড়ির লোকজন ফারজানার লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অন্যদিকে, সোহাগ নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে ঘাটে পা পিছলে পড়ে যান। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিক হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নাছির বলেন, ফারজানা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘট্নায় ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এছাড়া সোহাগ গাজীর মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবার মরদেহ বাড়িতে নিয়ে যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ